
প্রতিবেদন ও স্বচ্ছতা
অনুদান একটি আমানত। তাই প্রতিটি অনুদান নির্ধারিত খাতে ব্যয়, হিসাব সংরক্ষণ, নিরীক্ষা, শরীয়াহ কমপ্লায়েন্স এবং সময়াবদ্ধ প্রতিবেদন প্রকাশের নীতিতে পরিচালিত হবে।
স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি
নির্ধারিত খাতে ব্যয়
দাতা, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রদত্ত অনুদান তাঁদের নির্ধারিত বা কাঙ্ক্ষিত খাতে শরীয়াহসম্মত, স্বচ্ছ এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যয় করা হবে।
পৃথক যাকাত তহবিল
যাকাত তহবিলের শতভাগ অর্থ শরীয়াহ নির্দেশিত খাতে এবং প্রকৃত হকদারদের মাঝে বিতরণ করা হবে।
সাধারণ তহবিল
ফাউন্ডেশনের প্রশাসনিক ও পরিচালন ব্যয় সাধারণ তহবিল বা এ উদ্দেশ্যে নির্দিষ্ট অনুদান থেকে বহন করা হবে।
ডিজিটাল হিসাব সংরক্ষণ
অনুদানের উৎস, গ্রহণ, বরাদ্দ ও ব্যয়ের তথ্য ডিজিটাল হিসাব ব্যবস্থার মাধ্যমে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা হবে।
স্বাধীন নিরীক্ষা
ফাউন্ডেশনের আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত স্বাধীন ও পেশাদার নিরীক্ষক দ্বারা নিরীক্ষা পরিচালনা করা হবে।
অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ
অভ্যন্তরীণ পর্যবেক্ষণ, মূল্যায়ন ও শরীয়াহ কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য কার্যকর নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা পরিচালনা করা হবে।
শরীয়াহ কাউন্সিল পর্যালোচনা
যাকাত, সাদাকা ও শরীয়াহভিত্তিক তহবিলের ব্যবস্থাপনা শরীয়াহ কাউন্সিল দ্বারা পর্যালোচনা করা হবে।
সময়াবদ্ধ প্রতিবেদন
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চলমান প্রকল্পের অগ্রগতি, আর্থিক বিবরণ এবং কার্যক্রম-সম্বলিত প্রতিবেদন নির্ধারিত সময়ে নিয়মিত প্রকাশ করা হবে।
প্রতিবেদনসমূহ
মাসিক প্রতিবেদন
শীঘ্রই প্রকাশিত হবেমাসিক আর্থিক প্রতিবেদন
শীঘ্রই প্রকাশিত হবেবার্ষিক প্রতিবেদন
শীঘ্রই প্রকাশিত হবেবার্ষিক আর্থিক প্রতিবেদন
শীঘ্রই প্রকাশিত হবেস্বচ্ছতা ও আমানতদারির নিশ্চয়তায় মানবকল্যাণে অংশ নিন।
অনুদানের মাধ্যম
বিকাশ, নগদ কিংবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে খুব সহজেই আপনার অনুদান আমাদের নিকট পাঠাতে পারেন।
মোবাইল ব্যাংকিং
01700-000000
বিকাশ বা নগদ থেকে উপরের নম্বরে আপনার অনুদান পাঠান।
ব্যাংক অ্যাকাউন্ট
1234567890123
- ব্যাংক
- The City Bank PLC
- অ্যাকাউন্ট এর শিরোনাম
- Abdus Sattar & Afia Khatun Foundation
- শাখা
- Mymensingh Branch
- Routing
- 123456789
অনুদান পাঠানোর পর ট্রানজেকশন আইডি ও আপনার নাম WhatsApp-এ পাঠিয়ে দিন।
ট্রানজেকশন তথ্য whatsapp এ পাঠানঅনুদান পাঠানোর সহজ ধাপ
অনুদানের খাত নির্বাচন করুন
বিকাশ/নগদ বা ব্যাংকে অনুদান পাঠান
ট্রানজেকশন তথ্য WhatsApp-এ পাঠান
যাচাইয়ের পর নিশ্চিতকরণ গ্রহণ করুন
অনুদান পাঠানোর আগে মোবাইল নম্বর বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভালোভাবে যাচাই করুন। যাকাতের অনুদান পাঠালে অবশ্যই "যাকাত" উল্লেখ করুন। ভুল লেনদেন বা যেকোনো সহায়তার প্রয়োজনে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
